মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১১:৩৮ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ইউএনওর বিদায় অনুষ্ঠান শেষে ফিরছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

গ্রেপ্তার আ.লীগ নেতা মো. গোলাম আজম। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার আ.লীগ নেতা মো. গোলাম আজম। ছবি : সংগৃহীত

নওগাঁর মান্দায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. গোলাম আজমকে ইউএনওর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. গোলাম আজম (৪৫) বিষ্ণুপুর ইউনিয়নের চককাদেব গ্রামের সাইদুর রহমানের ছেলে ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

রোববার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিষ্ণুপুর ইউনিয়ন চককামদেব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বিকেল ৪টার সময় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইউএনও মো. শাহ আলম মিয়ার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন চেয়ারম্যান গোলাম আজম নিজেও উপস্থিত থেকে বিদায়ী সংবর্ধনা জানান। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তিনি নিজ বাড়ি ফেরার পথে পুলিশ তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করে।

এ বিষয়ে মান্দা থানার ওসি মনসুর রহমান কালবেলাকে বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় ইউনিয়ন চেয়ারম্যান গোলাম আজমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১০

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১১

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১২

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৩

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৪

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৬

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৭

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৮

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৯

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

২০
X