শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রসহ গ্রেপ্তার আ.লীগ নেতা জানালেন— বিএনপি নেতার বাড়িতেও মিলবে পিস্তল

অস্ত্রসহ গ্রেপ্তার আ.লীগ কর্মী মিজানুর রহমান টিটো ও বিএনপি নেতা শরিফুল ইসলাম সাচ্চু। ছবি : কালবেলা
অস্ত্রসহ গ্রেপ্তার আ.লীগ কর্মী মিজানুর রহমান টিটো ও বিএনপি নেতা শরিফুল ইসলাম সাচ্চু। ছবি : কালবেলা

মাগুরার শ্রীপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক আ.লীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি জানান, শুধু আমার কাছে নয়, খুঁজলে বিএনপি নেতার বাড়িতেও পিস্তল পাবেন। পরে সেই বিএনপি নেতার বাড়িতেও অভিযান চালানো হয়।

এ ঘটনায় এক রাতে আওয়ামী লীগ ও বিএনপি নেতার বাড়ি থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৬ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান টিটো ও উপজেলার তারাউজিয়াল গ্রামের সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু।

সেনাবাহিনীর নেতৃত্বাধীন পরিচালিত যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে নাশকতা মামলার আসামি আওয়ামী কর্মী টিটোকে নোহাটা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি রিভলভার ও ৮ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী, রাত ৩টার দিকে বিএনপি নেতা সাচ্চুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১টি চায়না পিস্তল ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় সাচ্চুকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী কালবেলাকে জানান, সাচ্চুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আওয়ামী কর্মী টিটোর নামেও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাযাত্রী হেদায়েতুল ইসলামের মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X