বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হাসনাত আব্দুল্লাহকে হুমকি, বিএনপি কর্মী আটক

আটক বিএনপি কর্মী খোরশেদ আলম। ছবি : সংগৃহীত
আটক বিএনপি কর্মী খোরশেদ আলম। ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে চলমান জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ফেসবুক কমেন্টে হুমকি দেওয়ায় এক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।

রোববার (৬ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক ওই বিএনপি কর্মীর নাম খোরশেদ আলম (৪০)। তিনি উপজেলার আগ্রান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বিএনপির একনিষ্ঠ কর্মী বলে জানান স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার ‘বড়াইগ্রামের কণ্ঠস্বর’ নামে একটি ফেসবুক পেজে পদযাত্রার অংশ হিসেবে উপজেলার বনপাড়ায় এনসিপির পথসভার প্রচারমূলক একটি লেখা দেওয়া হয়। এ লেখার নিচে ‘এসকে শারমিন খোরশেদ আলম’ নামের একটি আইডি থেকে ‘একটু আগে এক জাগাত (জায়গায়) হাসনাত মার খাইছে এলাকাবাসীর, আসুক বনপাড়া, দেখি আমরা কী করতে পারি’ লিখে কমেন্ট করা হয়। পরে বিষয়টি এনসিপির পক্ষ থেকে জানানো হলে ডিবি পুলিশ ওই কমেন্টকারী খোরশেদ আলমকে আটক করে।

সোমবার (৭ জুলাই) বিষয়টির সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন কালবেলাকে জানান, অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে ডিবি পুলিশ কমেন্টকারী খোরশেদ আলমকে আটক করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X