নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্ত দিয়ে ১০ নারী-পুরুষকে বিএসএফের পুশইন

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ নারী-পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ১০ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার আগ্রাদ্বিগুণ সীমান্ত পিলার ২৫৬/৭-এস-এর কাছ দিয়ে বাংলাদেশে পুশইন করলে বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন—নড়াইল জেলার মাধবহাট গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে আছমা বেগম (৪০) একই জেলার দলসেতপুর গ্রামের মোকাম্মেল শেখের মেয়ে খাদিজা বেগম (৩৪), কিশোরগঞ্জ জেলার কালিপুর গ্রামের রইস মিয়ার মেয়ে পাখি বেগম (২৪), একই জেলার ভৈরব কালিপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে রুমা বেগম (২৫), পটুয়াখালী জেলার বরিশাল গ্রামের নবী হোসেনের মেয়ে কাকলি আক্তার (২৭) ও ঢাকার যাত্রাবাড়ী এলাকার আব্দুল মান্নান শেখের মেয়ে রুজিনা আক্তার (৩৩), আব্দুল মান্নান সরকারের মেয়ে কোহিনুর বেগম (২৬) এবং মোহাম্মদ শেখের মেয়ে নাসরিন বেগম (৩৩)। অন্য দুজন দিনাজপুর জেলার দক্ষিণ সাদিপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৬) ও যশোর জেলার সোলাকোর গ্রামের আব্দুল ডালিমের ছেলে সুমন হোসেন (২৭)।

সূত্রে জানা গেছে, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর আগ্রাদ্বিগুণ বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার জিহাদ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর নামক স্থানে ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।

এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের মুম্বাই শহরে দুজন পুরুষ রাজমিস্ত্রি এবং ৮ জন মহিলা বাসাবাড়িতে কাজ করতে যান। পরবর্তী সময়ে তাদের ভারতীয় পুলিশ (সিআইডি) আটক করে। এরপর ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের কাছে তাদের হস্তান্তর করা হয়।

পরে বিএসএফ বৃহস্পতিবার বৃহস্পতিবার ভোর রাতে সীমান্ত পিলার ২৫৬/৭-এসের কাছ দিয়ে বাংলাদেশে পুশইন করলে বিজিবির টহল দল তাদের আটক করে।

ধামইরহাট থানার ওসি ইমাম জাফর কালবেলাকে বলেন, বিজিবির পক্ষ থেকে ১০ নারী-পুরুষকে থানায় হস্তান্তর করা হয়েছে। ধামইরহাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা বা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X