চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৩:৪৫ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

জুয়ার আসর থেকে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ১৪

পুলিশের হাতে জুয়ার সরঞ্জামাদিসহ গ্রেপ্তাররা। ছবি : কালবেলা
পুলিশের হাতে জুয়ার সরঞ্জামাদিসহ গ্রেপ্তাররা। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে জামায়াত নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।

গ্রেপ্তাররা হলেন, নয়ারহাট ইউনিয়নের জামায়াতের আমির ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন (২৮), মো. আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আ. মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭), ও সুমন (২৬)।

পুলিশ জানায়, রাতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়ির একটি ঘরে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করে।

ওসি মতিয়ার রহমান জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া পুলিশ সুপারের নির্দেশনায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

সানোয়ারকে নয়ারহাট ইউনিয়নের জামায়াতের সভাপতি স্বীকার করে চিলমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক মিঠুন বলেন, ‘কেউ খারাপ কিছু করলে আমরা নতুন মানুষ সেট করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X