সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০২:০৯ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ 

বাস-অটোরিকশা সংঘর্ষ। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাস-অটোরিকশা সংঘর্ষ। ছবি : কালবেলা গ্রাফিক্স

সুনামগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের জয়কলস এলাকার স্নেহালতা চক্রবর্তী, শহরের আলিপাড়া এলাকার শফিকুল ইসলাম (৪৫) এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি (১৮)।

নিহত স্নেহালতা সম্প্রতি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষে বাড়ি ফিরছিলেন। খুশি সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রী, আর শফিকুল ইসলাম শহরের আলিপাড়ার স্থায়ী বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা দুই শিক্ষার্থীসহ তিনজন প্রাণ হারান। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

আরও জানা গেছে, দুর্ঘটনার পর আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম বলেন, ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। বাসচালককে আটকের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X