মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বিজয় উৎসবের’ মিছিলে তিন ভাইকে কুপিয়ে জখম

আহতরা শহিদুল ইসলাম লিখন মুন্সি। ছবি : সংগৃহীত
আহতরা শহিদুল ইসলাম লিখন মুন্সি। ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থান ও জুলাই বিপ্লব দিবস উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপির বিজয় মিছিলে হামলা করে স্থানীয় সাংবাদিক ও তার দুই ভাইকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় মাদারীপুর পৌর শহরের ডিসি ব্রিজ এলাকায় মিছিলে পূর্ব পরিকল্পিতভাবে তাদের কুপিয়ে জখম করা হয়।

আহতরা হলেন দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম লিখন মুন্সি এবং তার আপন দুই ভাই মিলন মুন্সি ও সোহাগ মুন্সি।

গত ২৩ মার্চ রাতে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোফাজ্জেল মুন্সির ছেলে শাকিল মুন্সি হত্যা মামলার আসামি ছিলেন শহিদুল ইসলাম লিখন মুন্সি। এ ঘটনার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে আহতদের পরিবার।

আহতের পরিবার ও পুলিশ জানায়, পৌনে ১২টায় জেলা বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লব দিবস উপলক্ষে বিজয় মিছিল হয়। মিছিলটি ডিসি ব্রিজ এলাকায় এলে মিছিল থেকে কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে লিখন মুন্সিকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে বাঁচাতে গেলে লিখনের দুই ভাই মিলন মুন্সি ও সোহাগকেও কুপিয়ে জখম করে। পরে প্রাথমিক অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।

এ দিকে সাংবাদিকের ওপর এমন ন্যক্কারজনক হামলায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে দোষীদের বিচার দাবি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X