সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৭:৩৯ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গাড়ির নম্বর প্লেটে লেখা ‘নাটক কম কর প্রিয়’

‎সিএনজিচালিত অটোরিকশার নম্বর প্লেটে লেখা ‘নাটক কম কর প্রিয়’। ছবি : কালবেলা
‎সিএনজিচালিত অটোরিকশার নম্বর প্লেটে লেখা ‘নাটক কম কর প্রিয়’। ছবি : কালবেলা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযান চলাকালে হঠাৎ ম্যাজিস্ট্রেটের চোখে পড়ল একটি সিএনজিচালিত অটোরিকশার নম্বর প্লেটের দিকে। সেখানে লেখা ছিল ‘নাটক কম করো প্রিয়’। বিষয়টি দেখে বিব্রতবোধ করেন তিনি।

বুধবার (৬ আগস্ট) বিকেলে সীতাকুণ্ড পৌর সদরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনকে ৭টি মামলা করে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফিটনেসবিহীন মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সহীন মোটরসাইকেল সড়ক-মহাসড়কে চলাচল, মোটরযানের অতিরিক্ত গতি এবং মালবাহী গাড়িতে যাত্রী বহন ইত্যাদি অনিয়মের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে। দুর্ঘটনা প্রতিরোধে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, মোটরযান রেজিস্ট্রেশন, ফিটনেসসনদ ও রুটপারমিট ব্যতীত যানবাহন পরিচালনার অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সাত গাড়িচালককে চৌদ্দ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়।

‎এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, দায়িত্ব পালন করার ক্ষেত্রে বহুবার ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দিয়েছি। আজ ভ্রাম্যমাণ আদালতে এসে একটি সিএনজিচালিত অটোরিকশার নম্বর প্লেটে ‘নাটক কম করো প্রিয়’ লেখা দেখে খুব বিব্রত বোধ করি। গাড়িচালকের রেজিস্ট্রেশন কার্ড ছিলই না, তার মধ্যে গাড়ির নম্বর প্লেটে এলোমেলো লেখা। এটা এক ধরনের আইনকে বৃদ্ধা আঙুল দেখানোর মতোই। সড়কে দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

‎অভিযানে আরও উপস্থিত ছিলেন- বিআরটিএ কর্তৃপক্ষ, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ এবং সীতাকুণ্ড উপজেলা শাখার নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১২

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৩

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৪

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৫

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৬

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৭

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৮

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X