বগুড়া ব্যুরো
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বগুড়ায় কবিতা উৎসবের ব্যানার। ছবি : সংগৃহীত
বগুড়ায় কবিতা উৎসবের ব্যানার। ছবি : সংগৃহীত

বগুড়া জেলা জাতীয় কবিতা মঞ্চের আয়োজনে দিনব্যাপী কবিতা উৎসব শুরু হচ্ছে শুক্রবার। এই অনুষ্ঠানে বগুড়া, রাজশাহী, রংপুর, পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া, নওগাঁ, জয়পুরহাট, ঢাকা, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁ, গাইবান্ধাসহ বেশ কয়েকটি জেলার দুই শতাধিক কবিগণ অংশগ্রহণ করবেন।

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে কবিতা উৎসবের উদ্বোধন করবেন ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনী। এদিন সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন, বইমেলার উদ্বোধন, তরুণ কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর, আবৃত্তি, তরুণ কবি সৃষ্টিতে লিটলম্যাগের ভূমিকাবিষয়ক আলোচনা সভা, কবি আড্ডা, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার মুখপত্র ও সাহিত্যের ছোট কাগজ কাঠপত্রের মোড়ক উন্মোচন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী। প্রধান আলোচক থাকবেন জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী। অনুষ্ঠানের সম্মাননা প্রদান প্রদান অতিথি থাকবেন পর্বে বগুড়া পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এসএম সরওয়ার, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাসাস বগুড়ার আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আমজাদ হোসেন খান, জাতীয় কবিতা মঞ্চের সহসভাপতি মনজু খন্দকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি ফাতেমা ইয়াসমিন। স্বাগত বক্তব্য প্রদান করবেন জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সাধারণ সম্পাদক সাদেক হোসেন।

এবারের বগুড়া সাহিত্য উৎসবে কবি ও সম্পাদক প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, কবি ও সম্পাদক জয়ন্ত দেব, কবি ও গল্পকার সাংবাদিক মহসীন রাজু, কবি ও সম্পাদক মাহফুল আখতারকে সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠান সঞ্চালনা করবেন কবি ও সাংবাদিক এইচ আলিম। সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X