পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

মানববন্ধনে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
মানববন্ধনে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, এর আগেও ওই শিশুকে প্রলোভনে দেখানো হয়েছিল।

অভিযুক্ত ব্যক্তি হলেন বেলপুকুর ইউনিয়নের দোমাদী ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শমসের আলী। তিনি এর আগে জামায়াতে ইসলামী থেকে ইউপি সদস্য পদপ্রার্থী হয়েছিলেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা রহিদুল ইসলাম বলেন, গত ১৫ আগস্ট শুক্রবার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিভিন্ন জিনিস ও টাকার লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টা করেন শমসের আলী। এমন ঘৃণ্য কাজ যেন আর কেউ করার চেষ্টা না করে, তাই মানববন্ধন থেকে শাস্তির দাবি জানাই।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এ বিষয়ে জামায়াতে ইসলামীর বেলপুকুর থানার আমির মকবুল হোসেন বলেন, ‘বিষয়টি আমরা জানার পর থানায় গিয়েছিলাম এবং জেলা আমিরকে জানিয়েছি। সংগঠনের পক্ষ থেকে কমিটি করে তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

বিস্তারিত জানতে অভিযুক্ত শমসের আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার অভিযোগ উঠলে এলাকাবাসীর পক্ষ থেকে গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসার প্রস্তাব দেওয়া হয় অভিযুক্ত জামায়াত নেতাকে। তবে তিনি সেখানে উপস্থিত হননি। ওই দিন রাত ১০টার দিকে ভুক্তভোগীর বাবা বেলপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বেলপুকুর থানার ওসি সুমন কাদেরী কালবেলাকে জানান, গতকাল রাত ১০টার দিকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ যাবে। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X