কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে : ডা. তাহের

কুমিল্লায় জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : কালবেলা
কুমিল্লায় জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে। মানুষের মধ্যে যদি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয় তাহলে সেই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে কি না সে শঙ্কা থেকে যায়। সংস্কারের ভিত্তিতে এই নির্বাচন হতে হবে। যেনতেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবে না।

শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টায় কুমিল্লা ফান টাউন কনভেনশন হলে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা চাই একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। উৎসবমুখর নির্বাচন। স্বৈরাচার ছাড়া সব বৈধ দলের অংশগ্রহণে নির্বাচন। এর আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সংস্কারের বিষয়ে অনেকগুলো বিষয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেছে। এ সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। এ সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হলে সংস্কার একটি আইনি ভিত্তি তৈরি করতে হবে।

তিনি প্রধান উপেদেষ্টাকে জাতির কাছে সেটি পরিষ্কার করার আহ্বান জানান। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করার তাগিদ দেন।

বিএনপির উদ্দেশে ডা. তাহের বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে হ্যাঁ/না ভোট করেছিলেন তখন কিন্তু পার্লামেন্ট ছিল না। আমরা শহীদ জিয়ার সেই দলকে অনুরোধ করব- তারা যেন শহীদ জিয়া যেভাবে ভোট করেছিলেন, প্রক্লেমেশন করেছিলেন, সেটাকে ফলো করে এবারের যেসব সংস্কারে আমরা একমত হয়েছি, সেটাকে ভিত্তির মাধ্যমে আগামী নির্বাচন করার ব্যাপারে তারা পজেটিভ ভূমিকা রাখবে। কোনো দল যদি মনে করে তাদের নিশ্চিত বিজয় হবে, তবে বোঝা যায় জেতার জন্য তারা কোনো ম্যাকানিজম করছে যা তাদের জিতিয়ে দেবে। তাদের আর ভোটের প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, কেউ যদি ভোটের আগে বিজয়ী হতে চায় তাহলে বোঝা যায় তারা ১৪, ১৮ ও ২৪ এর মতো একটি নির্বাচন করার পাঁয়তারা করছে।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন যথাসময়ে হবে ইনশাআল্লাহ। কিন্তু নির্বাচন যথাসময়ে হওয়ার জন্য কিছু অবস্ট্যাকল আছে। সরকার যদি সিনসিয়ার হয়, তাহলে সেগুলো দূর করা সম্ভব। তখন নির্বাচনের ব্যাপারে আর কোনো প্রতিবন্ধকতার সুযোগ দেখি না। নির্বাচন হতেই হবে। নির্বাচন না হলে দেশ বিপর্যয়ের দিকে যাবে।

কুমিল্লা মহানগরী জামায়াতের আমির ও জামায়াত মনোনীত কুমিল্লা-৬ আসনে সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমানের পরিচালনায় এ নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমির মু. একেএম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি যথাক্রমে কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী মোতাহের আলী দিলাল, কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, মজিবুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১১

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১২

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৩

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৪

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৫

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১৬

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৭

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৮

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৯

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

২০
X