যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কথা রাখেনি প্রেমিকা, অভিমানে গলায় ছুরি চালালেন হাবিবুর 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে যশোরে এক যুবক গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৪ আগস্ট) রাতে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা সলুয়ার মোড়ে এ ঘটনা ঘটে।

আত্মহত্যার চেষ্টাকারী যুবক হাবিবুর রহমান (২০) চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহিনুর রহমান মন্টুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাশাপোল গ্রামের জ্যোতি নামের এক তরুণীর সঙ্গে হাবিবুরের প্রেমের সম্পর্ক ছিল। তারা একে অপরকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু জ্যোতির পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। একপর্যায়ে জ্যোতিও পরিবারের পক্ষ নেয়, যা তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। এ নিয়ে হাবিবুর ও জ্যোতির মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল।

এরই জের ধরে রোববার রাত সাড়ে ৭টার দিকে হাবিবুর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডা. বিচিত্র মল্লিক জানান, হাবিবুর রহমান নামে এক যুবক গলায় ছুরি চালিয়েছে। তাকে সেবা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১০

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১১

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১২

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৩

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৪

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৫

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৬

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৭

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৮

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৯

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

২০
X