মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চিরকুট লিখে প্রাণ দিলেন ব্যবসায়ী

বিষপানে আত্মহত্যা। ছবি : কালবেলা গ্রাফিক্স
বিষপানে আত্মহত্যা। ছবি : কালবেলা গ্রাফিক্স

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঋণের দায়ে নান্না ফরাজী নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার পরিদর্শক তদন্ত আব্দুল হালিম।

নান্না ফরাজী উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা। এ সময় তার মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

চিরকুটে তিনি বলেন, আমি নান্না ফরাজী। আমার মৃত্যুর জন্য ফ্যামিলির কোনো লোক দায়ী না। আমি অনেক টাকা দেনা, সেটি দেওয়ার মতো কোনো পথ নেই। তাই দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া উপায় নেই। মাফ করতে পারলে মাফ করবেন। আমার লাশের পোস্টমর্টেম করবেন না।

মৃতের বড় ভাই তোফায়েল ফরাজী বলেন, আমার ভাই সুপারির ব্যবসা করতেন। এনজিও ও স্থানীয় লোকজনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। পরিশোধ করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ভোরে কীটনাশক পান করেন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানার পরিদর্শক আব্দুল হালিম বলেন, ঋণের কিস্তি দিতে না পেরে তিনি চিন্তিত ছিলেন। এরই জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X