দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ গরু ও ২ লাখ টাকা লুট

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গরুবাহী একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১৯টি গরু ও নগদ ২ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

ঘটনার পর মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে গরুর মালিক মিজানুর রহমান বাবলু বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি ডাকাতি মামলা করেন।

জানা গেছে, সোমবার বিকালে নড়াইলের ভাঙ্গুড়া বাজার থেকে কুমিল্লার চৌয়াড়া বাজারগামী গরুবাহী একটি ট্রাক দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের রায়পুর এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা গাড়ি দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। এক পর্যায়ে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ট্রাক থামিয়ে গরুর মালিক, চালক ও হেলপারসহ ছয়জনকে একটি মাইক্রোবাস ও প্রাইভেটকারে তুলে নেয়। পরে ভুক্তভোগীদের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা বাজার এলাকায় হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে যায়। ট্রাক ও গরু নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়।

ছিনতাই গরুর মালিকরা হলেন- টাঙ্গাইলের মধুপুর উপজেলার সুরুজ মিয়া (৫০) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিজানুর রহমান বাবলু (৪৫)।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ‘ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং ট্রাক ও গরু উদ্ধারে অভিযান চলছে।’

কালবেলা/এসওআর/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X