চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মুহূর্তের ব্যবধানেই ভেস্তে গেল বন্দরে ডাকাতির পরিকল্পনা

চট্টগ্রাম বন্দরে ডাকাতির পরিকল্পনার অভিযোগে চারজন আটক। ছবি : কালবেলা
চট্টগ্রাম বন্দরে ডাকাতির পরিকল্পনার অভিযোগে চারজন আটক। ছবি : কালবেলা

ভোরের অন্ধকারে বন্দরের পানামা টার্মিনালের সামনে জড়ো হয়েছিল চারজন। পরিকল্পনা ছিল বড় ধরনের ডাকাতির। তবে মুহূর্তের ব্যবধানেই হাতকড়া পরিয়ে দেয় পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ হানা দেয় সেখানে। হঠাৎ করে অভিযানে পড়ায় দিশাহারা হয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত সবাইকেই আটক করা সম্ভব হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন কালবেলাকে বলেন, খবর পাই একটি চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। তবে কাউকেই ছাড় দেওয়া হয়নি।

গ্রেপ্তার চারজন হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার মো. আবুল খায়ের (৪৫), হাতিয়ার সাগরিয়া এলাকার মো. আমির হোসেন মিঠু (২৩), সীতাকুণ্ডের মহাদেবপুর গ্রামের পিয়াল দাশ ওরফে বাপ্পু (১৮) এবং ভোলার দৌলতখাঁনের মো. আলাউদ্দিন ওরফে আলো (২৯)।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতিসংক্রান্ত মামলা রয়েছে। আদালতের মাধ্যমে বুধবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১০

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১১

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১২

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৩

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৪

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৫

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৬

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৭

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৯

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০
X