কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১২:০৮ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

পুলিশের গাড়িতে হামলা চা‌লি‌য়ে আসামি ছিনিয়ে নেওয়ার সময় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশের গাড়িতে হামলা চা‌লি‌য়ে আসামি ছিনিয়ে নেওয়ার সময় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

গাজীপুরের শ্রীপুর পুলিশের গাড়িতে হামলা চা‌লি‌য়ে সুমন শেখ না‌মে এক সন্ত্রাসীকে ছি‌নি‌য়ে নিয়েছে তার সহ‌যোগীরা। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন অন্তত সাত পু‌লিশ সদস‌্য।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের টেংরা মোড়ে এ ঘটনা ঘটে। সুমন শেখ বরমী এলাকার মোস‌লেম উদ্দিন মাস্টারের ছেলে। তার বিরু‌দ্ধে বিভিন্ন অভিযোগে ১৫‌টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্প‌তিবার রাত ৮টার দি‌কে গাজীপুর জেলা ডি‌বি পু‌লি‌শের এক‌টি দল সন্ত্রাসী সুমন শেখকে শ্রীপুর উপ‌জেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুইন এলাকা থে‌কে গ্রেপ্তার ক‌রে। এ খবর সুমন শেখের সহ‌যোগীরা জানতে পেরে শ্রীপুর চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালি‌য়ে সুমনকে ছিনিয়ে নেয়। হামলায় অন্তত সাত পু‌লিশ সদস‌্য আহত হয়।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, সন্ত্রাসী সুমন শেখকে গ্রেপ্তারের পর নিয়ে আসার সময় তার সহযোগীরা হামলা করে ছিনিয়ে নেয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X