মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সাপের মতো সুযোগ সন্ধানী শেখ হাসিনা ও তার দলবল : অধ্যাপক নার্গিস

মেহেরপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যাপক নার্গিস বেগম। ছবি : কালবেলা
মেহেরপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যাপক নার্গিস বেগম। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সাপ গর্তে লুকিয়ে থাকে, সুযোগ হলেই বাইরে বেরিয়ে আসে। শেখ হাসিনা ও তার দলবল হলো সাপের মতো। একটু অসতর্কতা হলেই ফ্যাসিবাদ আবারও ফিরে আসবে।

শনিবার (৩০ আগস্ট) সকালে মেহেরপুর সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নার্গিস বেগম বলেন, যে তরুণ প্রজন্মের মাধ্যমে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, সেই তরুণ সমাজকে নিয়ে সবাই স্বপ্ন দেখছিল। কিন্তু শেখ হাসিনা কৌশলে তাদের পথভ্রষ্ট করেছে। আন্দোলনকারীদের মধ্যে বিভাজন তৈরি করেছে। এমন চলতে থাকলে গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হবে।

এর আগে সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক নার্গিস বেগম।

কাউন্সিল শেষে জেলা বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন জাভেদ মাসুদ মিল্টন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন অ্যাডভোকেট কামরুল হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X