মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর স্থানীয়দের সাত দফা দাবি

চবিতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের একটি চিত্র। ছবি : কালবেলা
চবিতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের একটি চিত্র। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর স্থানীয়রা প্রশাসনের কাছে সাত দফা দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, বারবার অশান্তি ও সহিংসতার কারণে সাধারণ মানুষের জীবনযাপন ব্যাহত হচ্ছে, বাড়ছে নিরাপত্তাহীনতা।

সোমবার (০১ সেপ্টেম্বর) জোবরা সমাজ সংস্কার ও উন্নয়ন পরিষদ (জোসউপ) নামের একটি সংগঠনের ব্যানারে এ দাবি জানানো হয়।

স্থানীয়দের দাবিগুলো হলো— ১. এলাকায় মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। ২. সংঘর্ষে যারা উসকানি দিয়েছে, তাদের আজীবন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা। ৩. সংঘর্ষে আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া। ৪. ভবিষ্যতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সমস্যা হলে প্রশাসন ও এলাকার জনপ্রতিনিধিদের আলোচনার মাধ্যমে সমাধান করা। ৫. ভাড়া বাসায় বসবাসকারী শিক্ষার্থীদের শালীন আচরণ বজায় রাখা। ৬. ভাড়া বাসায় মাদকসেবন ও নারী-পুরুষের অনৈতিক অবস্থান, গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে চিৎকার বা গানবাজনা বন্ধে কঠোর নজরদারি। ৭. ভবিষ্যতে এধরনের সংঘর্ষের পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তদারকি জোরদার করা।

জোবরা নবযুগ ক্লাবের সাধারণ সম্পাদক পারভেজ উদ্দিন ইকবাল কালবেলাকে বলেন, শিক্ষার্থীরা তিন চারটা পাড়ায় একসঙ্গে ভাঙচুর চালায়। শনিবার (৩০ আগস্ট) রাতে সামান্য ক্ষতি হল্রেও রোববার দুপুর আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়৷

তিনি বলেন, শিক্ষার্থীদের হামলায় আমাদের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। তবে আহতের সংখ্যা আরও বেশি। অনেকে মামলা মোকদ্দমার ভয়ে বলছেন না। পুরুষদের অনেকেই যৌথ বাহিনীর অভিযানের ভয়ে বাড়ির বাইরে অবস্থান করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X