সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‌্যালি 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঁচপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় যৌথভাবে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে টিপুর্দী প্রদক্ষিণ করে মোগরাপাড়া চৌরাস্তায় গিয়ে শেষ হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় কাঁচপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্য একটি র‍্যালির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি।

পরে আলোচনা সভার সভাপতিত্ব করেন আজহারুল ইসলাম মান্নান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।

সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক মোতালেব মিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম (বিডিআর), সহসভাপতি মনিরুজ্জামান, তাজুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, আব্দুর রউফ, জয়নাল মেম্বার আলমগীর হোসেন,শহীদ সরকার,হান্নান মিয়া,দপ্তর সম্পাদক ফজল হোসেন।

এছাড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, যুববিষয়ক সম্পাদক নোবেল মীর, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ইমরান ফারুক, জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন-অর-রশিদ মিঠু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলু রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহম্মেদ, উপজেলা জাসাসের সভাপতি আমীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য আলিনুর হোসেন, ফারুক আহম্মেদ, হাসান বসরী, রিপন বেপারী, দুলাল মিয়াসহ তৃণমূল বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় এনসিপির দুই নেতাকে শোকজ

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

দৌলতদিয়া ফেরিঘাটে যেভাবে পড়ে গেল বাস

শুক্রবার কমলো স্বর্ণের দাম, বিশ্ববাজারে আশঙ্কার কারণ কী

দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাসের সর্বশেষ পরিস্থিতি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটার তীব্র যানজট

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১০

আনন্দভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

১১

দিল্লিতে নিজ ফ্ল্যাটে খুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রহস্য ঘনীভূত

১২

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

১৩

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

১৪

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

১৫

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

১৬

দিল্লির হোটেলে আগুন দেখে পালান মালিক, গ্রেপ্তারের পর দিলেন স্বীকারোক্তি

১৭

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

১৮

বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা

১৯

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক

২০
X