কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের ধাওয়া, প্রাণ গেল চিকিৎসকের

মো. নাজমুল হাসান আখন্দ। ছবি : সংগৃহীত
মো. নাজমুল হাসান আখন্দ। ছবি : সংগৃহীত

কুমিল্লায় মোটরসাইকেলের ধাওয়ায় আতঙ্কে হার্ট অ্যাটাকে নাজমুল হাসান আখন্দ নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি ব্যক্তিগত গাড়িতে করে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে কুমিল্লা শহরের দিকে ফিরছিলেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনরা অভিযোগ করেন, বুধবার চাঁদপুর জেলার শাহারাস্তি থেকে রোগী দেখে কুমিল্লায় ফিরছিলেন নাজমুল। পথে লাকসামের বিজরায় একটি মোটরসাইকেলে দুই আরোহী তাকে তাড়া করে। প্রথমে বাইক আরোহীরা নাজমুল হাসানের প্রাইভেট গাড়িতে আঘাত করে। এতে গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। পরে তিনি আরও কিছুক্ষণ গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টাকালে গাড়ির ভেতর অসুস্থ হয়ে পড়েন।

এ সময় ঘটনাস্থল লাকসামের বিজরা এলাকার নাসির হোসেন নামে এক যুবক অসুস্থ নাজমুলকে গাড়িতে করে নগরীর বাদুড়তলায় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে নাজমুল হাসান মারা গেছেন। তার পরিবারের দাবি, তিনি ভয়ে পেয়েই মারা গেছেন।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ধারণা করা হচ্ছে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আমরা কোনো অভিযোগ পাইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X