রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে চুরির ঘটনায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শ্যালোমেশিন চুরির ঘটনাকে কেন্দ্র করে কার্তিক চন্দ্র রায় (৪৮) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার নেকমরদ ইউনিয়নে কুয়াভিটা নায়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে কুয়াভিটা নায়ানপুর এলাকার একটি ধানক্ষেতের বিল থেকে সাদেকুল নামের এক ব্যক্তির শ্যালোমেশিন চুরি হয়। এ ঘটনায় ওই এলাকার নিমাই রায়ের ছেলে কানাই রায়ের সম্পৃক্ততার প্রমাণ মেলে। কানাই রায় ধনী হলেও তার ছেলে নিমাই মাদকাসক্ত। ছেলের অপরাধ আড়াল করতে স্থানীয়ভাবে সালিশ করে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়। কিন্তু দায় এড়ানোর জন্য কার্তিক রায়ের ছেলে কপিল দেবের ওপর চুরির অপবাদ চাপানোর চেষ্টা করা হয়। এ নিয়ে নিমাই রায় ও কার্তিক রায়ের পরিবারের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়।

ঘটনার দিন রাতে কানাই চন্দ্রের ছেলে নিমাই চন্দ্র নিজের দোষ ঢাকতে কপিলকে ডেকে শ্যালোমেশিন চোর বানানোর চেষ্টা করে। খবর পেয়ে কার্তিক ঘটনাস্থলে হাজির হলে তাদের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। একপর্যায়ে কানাই, নিমাই, হেদা, হরিলাল রায়, কালো কটু রায়, ডালিম রায়, সকাল রায়, হিরেন রায় হদা, বিকাল রায়, কাশিনাথ রায়, ধলা রায়, কমলেশ রায়সহ তাদের বংশ ও অনুসারীরা কার্তিক রায়কে কুয়াভিটা গ্রামের চৌরাস্তা থেকে জোর করে ধরে তাদের বাড়ির উঠানে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারধর করা হয় এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথা, গলা ও হাতে এলোপাতাড়ি কোপানো হয়। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই কার্তিক রায় লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই গ্রামের হেদা রায় ও তার সহযোগীরা বিভিন্ন অজুহাতে কার্তিককে হয়রানি করে আসছিল। কানাইয়ের ছেলে নিমাই একজন নেশাখোর, কুয়াভিটা গ্রামের সবাই তাকে নেশাখোর হিসেবে চেনে। নিজের নেশার টাকার অভাবে নিমাই রায় স্থানীয় কিছু ছেলেকে নিয়ে মেশিন চুরি করে। একপর্যায়ে এই চুরির বিষয়টি ফাঁস হয়ে যায় এবং এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়। কিন্তু কানাই রায় অত্যন্ত ধনী হওয়ায় তার ছেলের নাম চুরির অভিযোগে জড়ানো নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। নিজের ও পরিবারের নাম কলঙ্কিত হবে ভেবে সে প্রতিশোধমূলক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করেন।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। হত্যার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X