ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় সড়ক অবরোধ, হিটস্ট্রোকে আন্দোলনকারীর মৃত্যু

ফরিদপুর-৪ সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ভাঙ্গায় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ছবি : সংগৃহীত
ফরিদপুর-৪ সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ভাঙ্গায় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে আন্দোলনের সময় হিটস্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আন্দোলন চলাকালে তার মৃত্যু হয়।

মৃত হাবিবুর রহমান হবি (৫০) ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের চরকান্দা গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে।

আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার ঘটনায় ভাঙ্গায় আবারও সড়ক অবরোধ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আলগী ইউনিয়ন ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের শুয়াদী ও হামিরদী ইউনিয়ন মুনসুরাবাদ, পুখুরিয়া ও নওপাড়া নামক স্থানে পৃথক পৃথক রাস্তা বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা।

এ সময় দুই ইউনিয়নবাসী মহাসড়কে গাছ ফেলে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।

আন্দোলনকারীদের এক দফা দাবি, নির্বাচন কমিশন ভাঙ্গাকে ফেরত না দেওয়া পর্যন্ত তাদের এই অবরোধ অব্যাহত থাকবে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন কালবেলাকে বলেন, দুই ইউনিয়নবাসী দুটি স্থানে সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করছি। যেন তারা দূরপাল্লার যানবাহন ছেড়ে দেন। তারা এখনো তাতে রাজি হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১০

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১১

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১২

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৩

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৪

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৫

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৬

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৭

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৮

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৯

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

২০
X