কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে বিলুপ্ত প্রজাতির পাইথন উদ্ধার

গাজীপুর সদরের ময়তাপাড়া থেকে বিলুপ্ত প্রজাতির অজগর (বার্মিজ পাইথন) উদ্ধার। ছবি : কালবেলা
গাজীপুর সদরের ময়তাপাড়া থেকে বিলুপ্ত প্রজাতির অজগর (বার্মিজ পাইথন) উদ্ধার। ছবি : কালবেলা

গাজীপুর সদর উপজেলার পিরুজালি ময়তাপাড়া থেকে বিলুপ্ত প্রজাতির অজগর (বার্মিজ পাইথন) উদ্ধার করেছে বন্যপ্রাণী বিভাগের ভাওয়াল রেঞ্জের কর্মীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় খবর পেয়ে বন বিভাগের কর্মীরা পাইথনটি উদ্ধার করে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি বাড়িতে অজগর সাপ পাওয়া গেছে খবর পেয়ে রাজেন্দ্রপুর ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নির্দেশনায় উপস্থিত এলাকাবাসীর সামনে অজগরটি উদ্ধার করা হয়। পরে বিকেল ৩টায় রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানে সেটি অবমুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দা সাপুড়ে নাজিম জানান, অজগর সাপটি মনিপুর বেলতলী এলাকার রোকনের বাড়িতে কাঠের ভূসির ভেতর দেখতে পেয়ে তাকে খবর দেয়। পরে সকাল ৮টায় সেখানে গিয়ে অজগর সাপটি ধরা হয়। খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে নিয়ে বন বিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করে।

ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সদর উপজেলার মনিপুরে একটি বসতবাড়ির ভুষির ভেতর অজগর সাপ পাওয়া গেছে বলে খবর পাই। পরে বন বিভাগের স্টাফদের পাঠিয়ে সাপটি উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X