খুলনা ব্যুরো
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় প্রকৌশল শিক্ষার্থীদের বিভাগীয় মহাসমাবেশ শুক্রবার

প্রকৌশলী অধিকার আন্দোলনের লোগো। ছবি : সংগৃহীত
প্রকৌশলী অধিকার আন্দোলনের লোগো। ছবি : সংগৃহীত

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তিন দফা দাবিকে সমর্থন জানিয়েছে কুয়েট ছাত্রকল্যাণ পরিচালকের কার্যালয়।

আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) খুলনার শিববাড়ি মোড়ে নামাজের এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকেই কুয়েটের অ্যালামনাই (সাবেক শিক্ষার্থীরা) ওই সমাবেশে অংশগ্রহণ করবেন। কুয়েটের বিভিন্ন ক্লাব থেকে শিক্ষার্থীরা একত্রে সমাবেশে যাতায়াতের জন্য ব্যবস্থাও নিচ্ছেন। এদিকে, মহাসমাবেশ আয়োজনে অনুমতি দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও সমাবেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিন্ত করবে বলে জানানো হয়েছে।

কুয়েট শিক্ষার্থী কর্তৃক আয়োজিত এই মহাসমাবেশে যোগ দেবে- খুলনা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ খুলনার সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রকৌশলী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাহাতুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে প্রকৌশল শিক্ষার্থীদের জন্য তিন দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। কিন্তু দুঃখের বিষয় আমাদের আমি এখনো আমাদের দাবি আদায় হয়নি এরই প্রেক্ষিতে খুলনায় বিভাগীয় সমাবেশের আয়োজন করছি।

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো : ১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রি ধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X