শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

৩ দাবিতে প্রকৌশলী অধিকার আন্দোলনের মানববন্ধন

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

তিন দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রকৌশলী অধিকার আন্দোলন নামের একটি সংগঠন। রোববার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তারা বলেন, সম্প্রতি মহামান্য হাইকোর্ট ১০ম গ্রেড (ইঞ্জিনিয়ারিং) পদে বিএসসি প্রকৌশলীদের আবেদন করার অনুমতি দিয়ে যে ঐতিহাসিক রুল প্রদান করেছেন, তা দেশের আপামর প্রকৌশলী সমাজের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়েছে। এই রুল কোটা নামক বৈষম্যমূলক ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। আমরা এই রুলকে পূর্ণ সমর্থন জানাই এবং অবিলম্বে এর শতভাগ বাস্তবায়নের দাবি জানান। এটি কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি ন্যায়, মেধা ও যোগ্যতার প্রতি রাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন।

তারা বলেন, জাতি আজ এক চরম বৈষম্যের মুখোমুখি। মহামান্য হাইকোর্টের একটি যুগান্তকারী রুলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একদল স্বার্থান্বেষী মহল দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। প্রকৌশলী অধিকার আন্দোলন, আজ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছে- এই অন্যায়, এই অবিচার আর বরদাস্ত করা হবে না।

মানববন্ধনে বক্তারা বলেন, মহামান্য আদালতের রুলকে অবমাননা করে ডিপ্লোমাধারীদের একটি চিহ্নিত গোষ্ঠী দেশব্যাপী বিশৃঙ্খলা, জনদুর্ভোগ সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে, পেশিশক্তির জোরে রুল বাতিল করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সাধারণ মানুষের চলাচলে বাধা দিচ্ছে, প্রতিষ্ঠানকে জিম্মি করছে, প্রকৌশলীদের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, এমনকি হত্যার হুমকিও প্রদান করছে। তারা বিশেষভাবে উল্লেখ করেন, প্রকৌশলী অধিকার আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ প্রতিনিধি সাকিবুল হক লিপুকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটি কেবল একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, এটি রাষ্ট্রের আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ, বিচার ব্যবস্থার প্রতি চরম অবমাননা এবং দেশকে অস্থিতিশীল করার হীন প্রচেষ্টা।

মানববন্ধনে বক্তারা এই সকল অপরাধমূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানান এবং সরকারের কাছে ৩ টি জোর দাবি জানান। দাবিসমূহ হলো- (১) এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। (২) সাকিবুল হক লিপুসহ সকল হুমকির শিকার প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। (৩) মিডিয়ায় চলমান সকল অপপ্রচার বন্ধ করতে হবে। যারা মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বক্তারা বলেন, এই আন্দোলন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং সকল প্রকৌশলীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং মেধার সঠিক মূল্যায়নের জন্য। উচ্চতর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের সাংবিধানিক অধিকার হরণ করার কোনো সুযোগ নেই। কোনো গোষ্ঠী সরকারকে চাপে ফেলে বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে পারবে না।

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রকৌশলী শাকিল আহমেদ ইকবাল, প্রকৌশলী ফাহিম আহমেদ, প্রকৌশলী জয় রায় শুভ, জামিল আল জামি, প্রকৌশলী জিহাদুল হক তালুকদার, প্রকৌশলী আতিকুর রহমানসহ প্রকৌশলী অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

১০

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১১

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১২

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১৩

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৪

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৫

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৬

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৭

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৮

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

২০
X