কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে শনিবার (১৩ সেপ্টেম্বর)। পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও বিভাগ-২ কর্তৃপক্ষ।

এতে জানানো হয়, শনিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত সিলেট নগরীর ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের কাজ চলবে। এ সময় ৩৩/১১ কেভি লাক্কাতুরা ও আম্বরখানা উপকেন্দ্রের সব ১১ কেভি ফিডার সমূহের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

লাক্কাতুরা উপকেন্দ্রের আওতায় কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), বঙ্গ বাজার, লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাঁশবাড়ি গলির মুখ, আঙ্গুরমিয়ার গলির মুখ, রুপসা আ/এ, খাসদবীর প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়া গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক এলাকা, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, মহালদিক, উমদারপাঙা, আলাইবহর, লিলাপাঙা, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও সংলগ্ন এলাকা বিদ্যুৎ বন্ধ থাকবে। আম্বরখানা উপকেন্দ্রের আওতায় ইলেকট্রিক সাপ্লাই রোড, রায়হুসেন গলি, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী (উত্তর পাশ), বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, গৌর গোবিন্দ টিলা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দর বাজার, পুরানলেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিন্ত, সুবিদ বাজার, বনকলা পাড়া, কলবাখানী, চাষনী পীর মাজার রোড, গোয়াইপাড়া, শাহী ঈদগাহ, হাজারীবাগ, টিবিগেট, উচাসড়ক, কাহের মিয়ার গলি, মক্তবগলি, কাজিটুলা, মিরবক্সটুলা, তাতিপাঙা ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

এ ছাড়া সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিভাগ-২ দপ্তরের নিয়ন্ত্রণাধীন ফিডারের আওতাধীন নগরীর কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও আশপাশ এলাকা, কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানি যাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ, বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস ও সংলগ্ন এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় লাইন মেরামত, ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণ ও রাইট অফ ওয়ে বরাবর গাছ-পালা কর্তনের কাজ সম্পন্ন হবে।

বিউবো জানায়, জনগণের নিরাপত্তার স্বার্থে কাজ চলাকালে বিদ্যুৎ লাইনকে চালু অবস্থায় ধরা হবে এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X