টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মীরা

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে টঙ্গীর সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে এ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে এবং চারপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্যসহ স্থানীয় কয়েকজন শ্রমিকও দগ্ধ হন।

এই ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচজন সদস্যের পাশাপাশি তিনজন শ্রমিক আহত হন। দগ্ধ ছয়জনকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে দেরি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, টঙ্গীর ফাহারা মার্কেট ও এর আশপাশের এলাকায় বছরের পর বছর ধরে অসংখ্য কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে। এসব গোডাউনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সবসময়ই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাদের দাবি, এ ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউনের কার্যক্রমের ওপর প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে থাকা দাহ্য কেমিক্যাল থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X