ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় স্বামী-স্ত্রীর ঝগড়া, মধ্যরাতে মিলল স্বামীর মরদেহ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঢাকার ধামরাইয়ে সোহেল রানা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের ছোট ভাকুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহেল রানা ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের ছোট ভাকুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে সোহেল তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে। এমনকি মারামারি ও ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এরপর সোহেল ক্যারম বোর্ড খেলতে বাড়ি থেকে বের হয়ে যায়। ক্যারম খেলা শেষে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরে ঘুমাতে যান। রাত ১টার দিকে সোহেলের স্ত্রী তার শ্বশুরকে ডেকে বলেন সোহেল মারা গেছেন। স্ত্রী সুরিয়া বেগমের দাবি, তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আপনারা দুজনে একসঙ্গে ছিলেন, সোহেল যখন গলায় ফাঁস দেন তখন আপনি দেখেননি? নিহতের স্ত্রী সুরিয়াকে এমন প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করেন।

এলাকাবাসী জানান, স্বামী-স্ত্রী দুজনই বিভিন্ন মামলার আসামি। তারা একসঙ্গে কারাগারে ছিলেন। সেই সুবাদে তাদের জেল থেকে পরিচয় হয়। তারপর জেল থেকে বের হয়ে তারা বিয়ে করেন। স্বামী-স্ত্রী উভয়ে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ। পুলিশ সোহেলের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সোহেলের মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সোহেল রানার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত তথ্য জানা যাবে।

এলাকাবাসীর অভিযোগ, সোহেলের বাড়িতে দেশীয় অস্ত্রসহ পিস্তল রয়েছে। এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সোহেল রানা ডাকাত ছিলেন। তার বাড়ি থেকে চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে পিস্তলের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১২

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৩

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৪

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৬

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৭

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৮

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০
X