ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ঘরে ঢুকে প্রবাসফেরত নারীকে হত্যা

প্রবাসফেরত নারী খুনের ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত
প্রবাসফেরত নারী খুনের ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে নিজ বাড়িতে ডাকাত দলের হাতে খুন হয়েছেন রাশিদা বেগম (৫৫) নামে এক নারী। এ সময় ভাঙচুর করে মূল্যবান জিনিসপত্র লুট করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাশিদা বেগমের বাড়ি ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুড়ী গ্রামে।

স্থানীয়রা জানান, প্রায় ৩০ বছর আগে রাশিদা বেগমের বিবাহবিচ্ছেদ হয়। তারপর দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসজীবন শেষে প্রায় এক দশক আগে দেশে ফেরেন। দেশে এসে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী গ্রামে বাড়ি নির্মাণ করে একাই বসবাস করে আসছিলেন।

পয়লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, রাশিদার মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডান প্রবাসী। বাড়িতে রাশিদা বেগম একাই থাকতেন। তবে ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি বেড়াতে এসে পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। ডাকাতরা রাশিদা বেগমকে খুন করে তার ঘরে লুট করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এ বিষয়ে ঘিওর থানার তদন্ত অফিসার (ওসি) মো. কোহিনুর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। এ ছাড়া রাশিদা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১০

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১২

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৩

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৪

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৫

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৬

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৭

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৮

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৯

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

২০
X