চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আমরা ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে চাই : শরীফ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মন্দিরে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে বকত্ব্য দেন শরীফুজ্জামান শরীফ। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মন্দিরে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে বকত্ব্য দেন শরীফুজ্জামান শরীফ। ছবি : কালবেলা

শারদীয় দুর্গাপূজা ১৪৩২ উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ৩৫টি মন্দিরে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৫টায় আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির কমিটির সদস্যদের হাতে উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের সঙ্গে, জনগণের পাশে থাকে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আমরা সবাই একই সমাজের অংশ। এই দুর্গাপূজা আমাদের ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা আর একসঙ্গে থাকার প্রতীক। বিএনপি বিশ্বাস করে, রাজনীতি মানে কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয়। বিএনপির রাজনীতি মানে মানুষের কল্যাণে পাশে দাঁড়ানো। তাই চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলার প্রতিটি হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে আনন্দ-উৎসব নির্বিঘ্নে পালন করতে পারেন, সে জন্য বিএনপির নেতাকর্মীরা সবসময় প্রস্তুত।

তিনি বলেন, আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মন্দির এলাকায় নিরাপত্তা সহযোগিতা দেব। প্রশাসনের পাশাপাশি বিএনপির কর্মীরাও সর্বাত্মকভাবে পাশে থাকবে, যাতে পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শুধু উপহার সামগ্রী দিয়েই আমাদের দায়িত্ব শেষ নয়, আমি এবং আমার সহকর্মীরা নিজেরাই প্রতিটি মন্দির পরিদর্শন করবো। কোথাও কোনো অসুবিধা থাকলে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করব।

তিনি আরও বলেন, এ বছরও প্রতিটি মন্দিরের পূজা আয়োজন আমরা সরাসরি পর্যবেক্ষণ করবো। শৃঙ্খলা, সৌন্দর্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার ভিত্তিতে শ্রেষ্ঠ মন্দিরকে পুরস্কৃত করা হবে। এই পুরস্কার কোনো প্রতিযোগিতা নয়, বরং অন্য মন্দিরগুলোকে উৎসাহিত করার অংশ। আমাদের লক্ষ্য হলো-সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া।

তিনি বলেন, বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী। আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের প্রথম পরিচয়। ধর্ম যার যার, উৎসব সবার। তাই দুর্গাপূজায় আমরা যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে থাকি, ঠিক তেমনি মুসলিম, খ্রিষ্টান বা বৌদ্ধ সম্প্রদায়ের উৎসবেও একইভাবে সহযোগিতা করবো। বিএনপি জনগণের দল, এ দলের শক্তি হলো জনগণ। পাশে থাকাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ারদার, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (সঞ্চালক), আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা যুবদলের সহ-সম্পাদক হাফিজুর রহমান হাবলু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়।

চুয়াডাঙ্গা জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূজা উদ্‌যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক সুরেশ কুমার আগরওয়ালা, পূজা উদ্‌যাপন ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক উৎপল কুমার বিশ্বাস, পূজা উদ্‌যাপন পরিষদ জেলা শাখার সদস্য পলাশ কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সভাপতি গোবিন্দ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার আহ্বায়ক পরিমল ঘোষ কালু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মণীন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুকা, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি অমল কুমার বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আলমডাঙ্গা পৌর শাখার সভাপতি লিপন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক পলাশ কুমার আচার্য্য প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১২

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৩

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৪

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৫

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৭

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৮

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৯

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

২০
X