শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাস রিসোর্টের গেট। ছবি : কালবেলা
রাস রিসোর্টের গেট। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে এক অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ওই অভিনেত্রী বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।

মামলায় আসামিরা হলেন— মো. নাছির (৩৫) ও মো. বাবর (৩২)। অভিযোগপত্রে তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

অভিযোগ সূত্রে জানা যায়, মামলায় অভিযুক্ত মো. নাছির নাটকের পরিচালক ও মো. বাবর তার সহযোগী। গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে শুটিংয়ের কথা বলে তারা ঢাকার মিরপুর থেকে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টের একটি কক্ষে আটকে রাখেন।

এ সময় নাছির, বাবরসহ অজ্ঞাত এক ব্যক্তি ওই অভিনেত্রীকে পালাক্রমে জোর করে ধর্ষণ করেন। এ সময় ওই অভিনেত্রীর ব্যবহৃত ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি আইফোন রেখে পরদিন ২২ সেপ্টেম্বর বিকেলে মারধর করে অভিযুক্তরা রিসোর্ট থেকে ওই নারীকে বের করে দেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক কালবেলাকে জানান, নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১০

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১১

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১২

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৩

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৪

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৫

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৬

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৭

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৮

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৯

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

২০
X