মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

মুরাদ হোসেন ভূঁইয়া। ছবি : সংগৃহীত
মুরাদ হোসেন ভূঁইয়া। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মুরাদ হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ছমিউদ্দিন কালবেলাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুরাদ হোসেন ভূঁইয়া বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। হযরত শাহজালাল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করার পর সোমবার সকালে আখাউড়া থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি বিমানবন্দর ভারতে যাওয়ার চেষ্টাকালে মামলা থাকার কারণে ইমিগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটক করে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় বিস্ফোরক আইনে মামলা থাকায় তাকে আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ।

মুরাদ হোসেন ভুঁইয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটমাথা গ্রামের বাসিন্দা। তিনি ২০১২ সালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হওয়ার পরই পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে তার জীবনে। এরপর ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়।

সবশেষ ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী আখাউড়া উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ঘোড়া প্রতীকের মো. মনির হোসেনের কাছে হেরে যান। মুরাদ হোসেন ভূঁইয়া এর আগে ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকার দুই মেয়াদেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন কিছু সময়।

প্রথমবার তার সঙ্গে উপজেলা চেয়ারম্যান ছিলেন বিএনপির ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন ভূঁইয়া। পরের বারের চেয়ারম্যান আওয়ামী লীগের আবুল কাসেম ভূঁইয়ার। মুরাদ হোসেন ভুঁইয়া স্থানীয় সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ছিলেন। এ কারণে মুরাদ হোসেন ভুঁইয়া তার দুই মেয়াদের ১০ বছর দাপটের সঙ্গে ছিলেন।

গত ৫ আগস্টের পর থেকে মুরাদ হোসেন ভূঁইয়া আত্মগোপনে ছিলেন। তিনি আখাউড়া থানার বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত আসামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X