সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

উপকূলে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকীসহ অতিথিরা। ছবি : কালবেলা
সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকীসহ অতিথিরা। ছবি : কালবেলা

উপকূলীয় এলাকায় দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উত্তর কৈখালীতে চালু হলো আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ‘সুপেয় পানি প্রকল্প’ নামের এ উদ্যোগের উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উত্তর কৈখালী এস আর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ প্রকল্প উদ্বোধন করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন ও অবকাঠামোগত সমস্যার কারণে এ অঞ্চলে দীর্ঘদিন ধরে পানির তীব্র সংকট দেখা দিচ্ছিল। স্থানীয় মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বিজিবির ‘মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ২০২৫’-এর আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

প্রকল্পের ফলে প্রায় পাঁচ হাজার মানুষ সুপেয় পানির সুবিধা ভোগ করবেন। যশোর রিজিয়ন সদর দপ্তরের তত্ত্বাবধানে অল্প সময়ে সম্পন্ন করা হয়েছে এ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণকাজ।

উদ্বোধন শেষে বিজিবি মহাপরিচালক সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর ও ভোমরা বিওপি পরিদর্শন করেন। পরে তিনি ভোমরা পুরপাতন হাটখোলা সর্বজনীন পূজা মন্দিরে গিয়ে পূজামণ্ডপের দায়িত্বশীলদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X