ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ টাকায় পূজার খাদ্যসামগ্রী পেল ৩৫০ পরিবার

দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে খাদ্যসামগ্রী দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’। ছবি : কালবেলা
দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে খাদ্যসামগ্রী দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’। ছবি : কালবেলা

দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের সাড়ে তিন শতাধিক পরিবারের হাতে মাত্র পাঁচ টাকার বিনিময়ে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

খাদ্যসামগ্রী প্রতি পরিবারকে দেওয়া হয়—পোলাও চাল, চিনি, তেল, আটা, নারকেল ও একটি করে মুরগি। এ সময় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অসচ্ছল পরিবারের মানুষ যেন আনন্দের সঙ্গে পূজা পালন করতে পারে, সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। তিনি বলেন, ‘সামাজিক উদ্যোগের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। পূজার আনন্দে কারও যেন ঘাটতি না থাকে, সহায় সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করছে।’

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম এবং সহায় জুলুম বস্তির উপদেষ্টা ফারুক হাসান জুলু, কাজল রেহমান, সভাপতি লিফাত আলম, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগর ও অন্যান্য কর্মীরা।

খাদ্যসামগ্রী নিতে আসা সনাতনীরা জানান, মাত্র পাঁচ টাকায় এত কিছু পাওয়া সত্যিই অবিশ্বাস্য। পূজার আগে এ সহায়তা পেয়ে তারা আনন্দিত ও কৃতজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১০

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১২

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৩

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৪

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১৫

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১৬

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৭

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১৮

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

১৯

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

২০
X