সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ

ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ করে সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। ছবি : কালবেলা
ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ করে সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। ছবি : কালবেলা

ফিলিস্তিনি সমর্থনকারী ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় আসিফ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে অংশ নেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

এতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন, আপ বাংলাদেশ সাতক্ষীরার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার, সাধারণ মুসল্লি রবিউল ইসলাম ও নুর ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক সদস্য সচিব সুহাইল মাহদিন সাদি প্রমুখ।

বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নিরীহ মানুষদের হত্যা করছে। এবারও মানবিক সহায়তা বহনকারী নৌবহরে হামলা চালিয়ে ইসরায়েল তাদের দমননীতির নগ্ন রূপ প্রকাশ করেছে। আমরা এ হামলার নিন্দা জানাই এবং অবিলম্বে বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ইসরায়েলের এ বর্বরোচিত হামলা শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ নয়, এটি বিশ্ব শান্তির জন্যও হুমকি। সাতক্ষীরার মুসলমানরা সব সময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকবে।

কর্মসূচির শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহ্বায়ক আরাফাত হোসাইন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X