চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রাম নগরীতে চাকমা সম্প্রদায়ের এক ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম অবমাননাকর ও উসকানিমূলক প্রচারণা চালানোর তথ্য পেয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে নগরবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য পুলিশ জরুরি সতর্কবার্তা দিয়েছে।

জানা গেছে, ‘Susanta Chakma’ নামে ফেসবুক আইডি থেকে গত তিনদিন ধরে ক্রমাগতভাবে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অশালীন পোস্ট ও ভিডিও দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট তদন্ত শুরু করে।

তদন্তের মধ্যে ওই আইডিটি নিষ্ক্রিয় করা হয়। তবে একই নাম ও ছবি ব্যবহার করে নতুন একটি আইডি খুলে আবারও একই ধরনের প্রচারণা চালানো শুরু হয়েছে, যা এখনো চলমান।

কাউন্টার টেরোরিজম ইউনিটের উপকমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস জানান, ‘ছবি ব্যবহার করে আইডি খোলার পর আমরা সুশান্ত চাকমাকে শনাক্ত করি। জিজ্ঞাসাবাদ ও মোবাইল পর্যালোচনার মাধ্যমে নিশ্চিত হই যে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি প্রথমে বিষয়টি জানতেনই না। ফেসবুকে তার নামে ভুয়া আইডি খুলে দুর্বৃত্তচক্র ইসলামবিরোধী প্রচারণা চালাচ্ছে। উদ্দেশ্য পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা।’

সুশান্ত চাকমা (৩৮) এ বিষয়ে রোববার (০৫ অক্টোবর) পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সিএমপি মঙ্গলবার (০৭ অক্টোবর) এক জরুরি বার্তায় নগরবাসীকে অনুরোধ করেছে, এসব ভুয়া পোস্ট দেখে কেউ যেন বিভ্রান্ত না হয় বা আইন নিজের হাতে তুলে না নেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ফেসবুক (মেটা) কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X