রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ওসির বিরুদ্ধে দুর্বল ধারার অভিযোগ, আ.লীগ নেতার ৩ সন্তানের জামিন

আহসান উদ্দিন সরকার জিকো, মেয়ে আঁখি ও হাবিবা। ছবি : সংগৃহীত
আহসান উদ্দিন সরকার জিকো, মেয়ে আঁখি ও হাবিবা। ছবি : সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় একটি হিমাগারে ডেকে নিয়ে তিনজনকে অমানবিকভাবে নির্যাতনের ঘটনায় থানার ওসি ইচ্ছাকৃতভাবে ‘দুর্বল ধারা’ বসিয়েছেন বলে অভিযোগ করেছেন বাদীপক্ষ। ফলে আদালতে হাজিরার পরই জামিন পেয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের তিন ছেলেমেয়ে। এতে হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার সকালে মোহাম্মদ আলী সরকারের মালিকানাধীন সরকার কোল্ড স্টোরেজে নিয়ে নির্যাতন করা হয় এক তরুণ (২৭), এক নারী (৩০) ও এক কিশোরীকে (১৩)। তরুণটি একটি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র। ওই নারী ও কিশোরী তার খালাতো বোন। অভিযোগ অনুযায়ী, লাঠি, বাঁশ ও হাতুড়ি দিয়ে তাদের পেটানো হয়। পরে সেফটিপিন ফুটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নির্যাতন করা হয়।

ঘটনার পর স্থানীয়রা হিমাগার ঘেরাও করে বিক্ষোভ করেন ও ভাঙচুর চালান। পরে পুলিশ তিনজন ভুক্তভোগীকে হাসপাতালে পাঠায়। সেনাবাহিনীর সহায়তায় পুলিশ হিমাগারে অবরুদ্ধ থাকা মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকো (৪৫), মেয়ে আঁখি (৩৫) ও হাবিবাকে (৪০) গ্রেপ্তার করে।

পরদিন বুধবার তাদের আদালতে তোলা হলে আইনজীবীর আবেদনে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৪ মো. মনিরুজ্জামান জামিন মঞ্জুর করেন। আদালত পরিদর্শক আবদুর রফিক বলেন, ‘আসামিদের আদালতে তোলা হয়েছিল, পরে আদালত তাদের জামিন দেন। তারা আদালত থেকেই চলে যান।’

মামলার এফআইআরে উল্লেখ আছে— ধারা ৩৪২/৩২৩/৩২৫ পেনাল কোড ১৮৬০, অর্থাৎ অবৈধ আটক, মারধর ও গুরুতর জখম। তবে এজাহারে সেফটিপিন দিয়ে ফুটিয়ে নির্যাতনের বিষয়ও লেখা আছে। আইনজীবীদের মতে, এ অপরাধের ক্ষেত্রে ৩২৬ ধারা প্রযোজ্য হতে পারত, যা অজামিনযোগ্য।

রাজশাহীর জ্যেষ্ঠ আইনজীবী পারভেজ তৌফিক জাহেদী বলেন, ‘৩৪২ ও ৩২৩ ধারা জামিনযোগ্য। তবে ৩২৫ এখন আর জামিনযোগ্য নয়। হয়তো মামলার বিবরণে গ্যাপ থাকায় আদালত জামিন দিয়েছেন। কিন্তু সেফটিপিন কোনো ভোঁতা অস্ত্র নয়, এটি তীক্ষ্ণ। তাই পুলিশ চাইলে ৩২৬ ধারা দিতে পারত।’

বাদীর অভিযোগ, এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেন ইচ্ছাকৃতভাবে দুর্বল ধারা দিয়েছেন। তিনি বলেন, ‘মামলা না করে সমঝোতার জন্য পুলিশ একপক্ষকে দিয়ে আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। আমি রাজি হইনি। এখনো আপসের জন্য চাপ দেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, ‘ঘটনার দিন আসামিরা হিমাগারে অবরুদ্ধ ছিল। ওসি সেখানে গিয়ে জানালেন, অভিযোগ ছাড়া তিনি কাউকে থানায় নেবেন না। আমি থানায় গিয়ে লিখিত অভিযোগ দিই। কিন্তু ওসি সেই খসড়া অভিযোগই এজাহার হিসেবে গ্রহণ করেন। ফলে মামলায় দুর্বল ধারা পড়ে, আর আসামিরা সহজেই জামিন পায়।’

মোহাম্মদ আলী সরকার রাজশাহীর একজন প্রভাবশালী ব্যবসায়ী। তিনি রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। একাধিক নির্বাচনে এমপি প্রার্থী হতে দলীয় মনোনয়নও চেয়েছিলেন।

গত বছর আওয়ামী সরকারের পতনের পর দলের বহু নেতা আত্মগোপনে গেলেও তিনি রাজশাহীতেই অবস্থান করছেন। নগরের উপশহরে নিজ বাসায় বসবাস করছেন। তার ছেলে আহসান উদ্দিন সরকার ব্যবসায়ী। আসামি হওয়া দুই মেয়েই থাকেন দেশের বাইরে।

জানতে চাইলে এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেন বলেন, ‘দুর্বল ধারা দিয়ে মামলা করার অভিযোগ ঠিক নয়। অপরাধ অনুযায়ী যে ধারাগুলো প্রযোজ্য, সেগুলোই দেওয়া হয়েছে।’ সেফটি পিন ভোঁতা অস্ত্র কি না— এ প্রশ্নে তিনি বলেন, ‘এটার জন্য আলাদা ধারা নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১০

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১১

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১২

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৩

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৪

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৫

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৬

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৭

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৮

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

২০
X