বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের আলামত গায়েব, ওসিসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওসি কৃপা সিন্ধু বালা এবং আসামি প্রভাষক মুরাদুজ্জামান মুকুল। ছবি : সংগৃহীত
ওসি কৃপা সিন্ধু বালা এবং আসামি প্রভাষক মুরাদুজ্জামান মুকুল। ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনটে স্কুলছাত্রী ধর্ষণ ও মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ মামলায় আলামত নষ্টের অভিযোগে থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এবং আসামি প্রভাষক মুরাদুজ্জামান মুকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া পিবিআইর পরিদর্শক আনোয়ারুল ইসলাম আদালতে ১ হাজার ৫০০ পাতার চার্জশিট দাখিল করেন। বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পিপি মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন ধুনটের শৈলমারি গ্রামের বাসিন্দা জালশুকা হাবিবর রহমান ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মুরাদুজ্জামান ওরফে মুকুল এবং গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এ কর্মরত ধুনট থানার সাবেক ওসি কৃপা সিন্ধু বালা।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১২ এপ্রিল ভুক্তভোগী স্কুলছাত্রীকে ধর্ষণ ও সেই দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন মুরাদুজ্জামান। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধুনট থানায় মুরাদুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব নেন ধুনট থানার তৎকালীন ওসি কৃপা সিন্ধু বালা।

ওই মামলায় মুরাদুজ্জামানকে গ্রেপ্তারের সময় জব্দ করা মোবাইল ফোনে স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণের প্রমাণ পায় পুলিশ। কিন্তু মামলা তদন্তকালে ওসি কৃপা সিন্ধু বালা আসামির কাছ থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জব্দ করা মোবাইল ফোন থেকে ধর্ষণের ভিডিওসহ বেশকিছু আলামত নষ্ট করেন।

বিষয়টি বুঝতে পেরে পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে ওসি কৃপা সিন্ধু বালার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মামলার বাদী। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসি কৃপা সিন্ধু বালাকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা পুলিশের গোয়েন্দা শাখায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া পিবিআইর পরিদর্শক আনোয়ারুল ইসলাম কালবেলাকে বলেন, সাক্ষ্য-প্রমাণে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হওয়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মুরাদুজ্জামানের বিরুদ্ধে চার্জশিট এবং মামলার আলামত নষ্ট করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কৃপা সিন্ধু বালার বিরুদ্ধে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১০

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১১

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১২

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৩

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৪

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৫

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৭

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৮

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৯

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

২০
X