নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি। ছবি : কালবেলা
শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি। ছবি : কালবেলা

শরীয়তপুরের নড়িয়ায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা নদীর শাখা কীর্তিনাশা নদীর ওপর নির্মিত ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার সকালে পশ্চিম পাড় থেকে একটি ছোট ট্রলার অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল। এ সময় পাশ দিয়ে একটি বাল্কহেড যাওয়ার ফলে সৃষ্ট ঢেউ ও স্রোতের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এতে প্রায় ২০–২৫ জন যাত্রী নদীতে পড়ে যান। পরে আশপাশের নৌকা ও স্পিডবোটের সহায়তায় স্থানীয়রা সবাইকে উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইউম খান বলেন, ‘নদীতে স্রোত থাকায় একটি ছোট নৌকা ডুবে যায়। এতে শিশু ও নারীসহ প্রায় ২০–২৫ জন যাত্রী পানিতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় সবাইকে উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে নড়িয়া-জাজিরা রুটে কীর্তিনাশা নদীর ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলছে। ২০২৪ সালের শুরুর দিকে পুরনো সেতুটি ভেঙে ফেলার পর থেকে এ রুটে যাত্রী পারাপারের একমাত্র ভরসা হয়ে ওঠে ট্রলার।

গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে চলে যায়। পরবর্তীতে চুক্তি বাতিল করে সেতুর নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১০

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১১

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১২

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৩

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৪

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৫

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৬

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৭

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৮

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৯

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

২০
X