চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

ইলিশ রক্ষা অভিযানে গিয়ে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য

মা ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান। ছবি : কালবেলা
মা ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের চৌহালীতে মা ইলিশ রক্ষায় যমুনায় অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গানম্যান তাবিউর রহমান রায়হান নামে এক আনসার সদস্যের শটগান (অস্ত্র) নদীতে তলিয়ে গেছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে সিরাজগঞ্জে চৌহালী উপজেলার যমুনায় নদীর বাউশা এলাকায় অবৈধভাবে মা ইলিশ আহরণকারী জেলেদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সঙ্গে অভিযানে গেলে ঐ আনসার সদস্যের শটগানটি নদীতে পড়ে যায়।

ভুক্তভোগী আনসার সদস্য তাবিউর রহমান রায়হান উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার জন্য কর্মরত।

অভিযানে নেতৃত্ব থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় যমুনা নদী বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন। অভিযানের নিয়মিত অংশ হিসেবে সোমবার সকালে উপজেলার উমারপুর ইউনিয়নের বাউশা এলাকায় অভিযানে যায়। এ সময় আমার সঙ্গে আমার গানম্যান আনসার সদস্য তাবিউর রহমান রায়হানও ছিল।

তিনি আরও বলেন, অভিযান চলাকালীন সময় হঠাৎ স্পিডবোট উল্টে যায়। এসময় তাবিউর রহমান রায়হান, স্পিডবোট চালকসহ আমরা নদীতে পড়ে যাই। পরে পাশের একটি নৌকা এসে আমাদের উদ্ধার করে। আমরা সবাই অক্ষতভাবে ওই নৌকায় উঠতে পারলেও আনসার সদস্য তাবিউরের কাছে থাকা অস্ত্রটি নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় আমার পায়ে সামান্য আঘাত পেয়েছি। পরে শটগানটি উদ্ধারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানালে তারা উদ্ধার অভিযান চালায়।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি তবে ঘটনাস্থলে ব্যাপক স্রোত ও গভীরতা থাকায় অভিযানে বিঘ্ন ঘটছে ৷ অস্ত্রটি উদ্ধারে জন্য দুদিন ধরে উদ্ধার অভিযান চালাচ্ছি। এখনো পাওয়া যায়নি।

এদিকে উদ্ধার অভিযানে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সিরাজগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্ট চন্দন দেবনাথ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X