রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার মো. সুমন। ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. সুমন। ছবি : কালবেলা

সাবেক স্ত্রীকে আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলার এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে নাটোর সদর উপজেলার ফুলবাগান সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি যৌথ দল।

অভিযুক্ত মো. সুমন (২৬) চারঘাটের ফরিদপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে র‌্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে সুমনের সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় দুই বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর সুমন বিদেশে পাড়ি জমান। বিদেশে থাকলেও তিনি সাবেক স্ত্রীর সঙ্গে নিয়মিত মোবাইলে যোগাযোগ রাখতেন।

প্রায় এক মাস আগে দেশে ফিরে সুমন আবারও তাকে বিয়ের আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে চারঘাট উপজেলার আরজি সাদিপুর হঠাৎপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

পরে ভুক্তভোগী তরুণী নিজেই চারঘাট থানায় সুমনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে নাটোর সদর থানার ফুলবাগান সড়ক এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X