নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে : দুলু

নাটোরের আলাইপুরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোরের আলাইপুরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত আছে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর, পৌর ও নলডাঙ্গা উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন দুলু।

এ সময় তিনি বলেন, জুলাই সনদ নিয়ে শুক্রবারও অনেক রকম ঝামেলার সৃষ্টি হয়েছে। দু-একটি রাজনৈতিক দল ছাড়া দেশের সব দল জুলাই সনদে সই করেছে। এটাকে কেন্দ্র করে একটি বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। আমরা আশা করি, এই বিভেদ, এই বিভাজন নিরসন হবে এবং নির্ধারিত সময়ে বাংলাদেশে নির্বাচন হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্য কাজী শাহ আলম, শহিদুল ইসলাম বাচ্চু, শহিদুল্লাহ সোহেল, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১০

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১১

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১২

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৩

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৪

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৬

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৯

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

২০
X