চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এনজিও কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

চট্টগ্রাম আদালত ভবন। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম আদালত ভবন। ছবি : সংগৃহীত

সরকারি ঋণের টাকা ভূমিহীনদের মধ্যে বিতরণ না করে আত্মসাতের অভিযোগের দুটি মামলায় সৈয়দ হাসানুজ্জামান লিটন নামে এক এনজিও কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ বলেন, আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয়েছে।

আদালত সূত্র জানায়, ১৯৯৬ সালে ভূমি মন্ত্রণালয় চট্টগ্রাম জেলার ১০টি আদর্শ গ্রামের ভূমিহীনদের মধ্যে ঋণ বিতরণের জন্য র‌্যাডল নামকের একটি এনজিওর মহাসচিব সৈয়দ হাসানুজ্জামান লিটনকে ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়। কিন্তু ২ লাখ ২৩ হাজার ১৭০ টাকা আত্মসাৎ করেন তিনি। এ ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক এম এন আলম বাদী হয়ে ২০০৩ সালের ১৮ মে দুটি মামলা করেন। তদন্ত শেষে দুদক আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য শেষে আদালত মামলা দুটির রায় দিয়েছেন আদালত।

দুদকের আইনজীবী রেজাউল করিম বলেন, আদালত আসামি হাসানুজ্জামানকে দুই মামলায় ৫ বছর করে মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ জরিমানা করা হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

১০

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

১১

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

১২

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

১৩

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

১৪

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১৫

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১৬

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১৭

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৯

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

২০
X