ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড

জেলা ও দায়রা জজ আদালত, ময়মনসিংহ। ছবি : কালবেলা
জেলা ও দায়রা জজ আদালত, ময়মনসিংহ। ছবি : কালবেলা

ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বাড়িওয়ালাপাড়ার এলবার্ট ডেবিট বাদলের দুই ছেলে এলবার্ট ডেবিট রকি (২৫) ও এলবার্ট ডেবিট সেন্টু (৪০)।

বিশেষ জজ আদালতের স্টেনোগ্রাফার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরিপুর পাটবাজারে টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণের দাম নিয়ে অভিযুক্তদের সঙ্গে বাকবিতণ্ডা হয় দোকানির। এ সময় দোকানির চাচাতো ভাই জহিরুল ইসলাম মিঠু বিষয়টি সমাধানে এগিয়ে আসে।

বাকবিতণ্ডার একপর্যায়ে সেন্টু ধারালো চাকু দিয়ে মিঠুর বুকে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিঠুকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন জহিরুল ইসলাম মিঠুর বাবা মো. মোখলেছুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১০

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১২

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৩

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৪

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৫

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৬

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৭

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৮

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৯

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

২০
X