সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্র করলে উৎখাত করতে এক মুহূর্ত সময় লাগবে না : বাবুল

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি। ছবি : কালবেলা
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, নির্বাচন নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, তবে তাকে উৎখাত করতে এক মুহূর্ত সময় লাগবে না।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুল বলেন, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশ ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল গঠন করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চাবুক হিসেবে। যুবদল আজও সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাবুল বলেন, যুবদলের লাখ লাখ নেতাকর্মী হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে চাবুকের মতো আঘাত করেছে। বিগত আন্দোলনে যুব দলের হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, গুম-খুনের শিকার হয়েছে।

সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণপুর মোড়ে এসে শেষ হয় ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কেএম আবু সাঈদসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X