মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে জাহাজ মোংলায়

বাগেরহাটের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
বাগেরহাটের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ধরনের মালামাল নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ার পতাকাবাহী এমভি সাপোদিল্লা নামের একটি বাণিজ্যিক জাহাজ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোরে জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় এসে পৌঁছায়। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিংয়ের ম্যানেজার অসিম সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৯৩৪ প্যাকেজের ৩ হাজার ২৪৩ দশমিক ৩ হাজার ৫৪৫ টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ১৬ জুলাই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে। জাহাজটিতে যৌথভাবে ভারত ও বাংলাদেশের পণ্যবহন করায় প্রথমে ভারতের পণ্য খালাস করা হয়। সেখান থেকে সরাসরি রূপপুরের মালামাল নিয়ে আসে মোংলা বন্দরে।

আমদানি করা ওই সব মেশিনারিজ পণ্য বন্দর জেটিতে খালাস করা হবে। এরপর সেখান থেকে সড়কপথে নেওয়া হবে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।

এর আগে ২৬ জুলাই এমভি ইসানিয়া নামের একটি জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল আনা হয়। তখন ১২৭০ দশমিক ৪০৭ টন মেশিনারিজ পণ্য মোংলা বন্দরে খালাস করা হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস

জলাবদ্ধতা নিরসনে নগরের ৮০০ নালা পরিষ্কারে নামছে চসিক

ব্যবসায়ীর কানে কামড়, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বিশ্লেষণ / ইরানের যে কৌশলে কেবল দক্ষিণাঞ্চলেই সীমিত যুক্তরাষ্ট্রের হামলা

মার্টিনেজের ১০ ‘নোংরা কৌশল’ নিয়ে ‘দ্য সান’-এর তালিকা প্রকাশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে যারা 

দেশের মানুষ এখন পুরো ‘সিস্টেমের’ পরিবর্তন চায়: এনসিপি 

চাঁদ দেখা গেছে, জানা গেল কবে আখেরি চাহার সোম্বা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকা অনুদান চট্টগ্রাম চেম্বারের

১০

শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান ও ৯ সদস্য

১১

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

১২

তিন জেলায় বাবা-ছেলেসহ বজ্রপাতে ৫ জনের মৃত্যু

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

শক্তি বাড়াচ্ছে লঘুচাপ, ৫ দিনের আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ

১৫

প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে : প্রধানমন্ত্রী

১৬

দায়ের কোপে পিতার মৃত্যু, ছেলে আটক

১৭

পিরোজপুরে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

১৮

ইরানের হামলায় আরেক ভারতীয় নাবিক নিহত

১৯

অবৈধ চায়না দুয়ারীতে আটকা পড়ল মেছো বাঘ

২০
X