সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ফের সাভারে তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাভারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেলোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেলোয়ারের সঙ্গে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ গড়ে ওঠে। সম্প্রতি তরুণী বিদেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে দেলোয়ার তার মায়ের মাধ্যমে বিদেশে পাঠানোর আশ্বাস দেয়।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে দেলোয়ার তার মা ও বন্ধু অন্তরকে নিয়ে তরুণীর বাসায় আসে। কথাবার্তা শেষে দেলোয়ারের মা চলে গেলেও দেলোয়ার ও অন্তর সেখানে অবস্থান করে। একপর্যায়ে তারা ওই তরুণীকে একা পেয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে তরুণী সাভার মডেল থানায় অভিযোগ করেন।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ারকে বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় বাকি আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় সাভারে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১০

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১১

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১২

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৩

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৪

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৫

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৭

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৮

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৯

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

২০
X