লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবকের কাণ্ড

যুবকের দেওয়া আগুনে পুড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা
যুবকের দেওয়া আগুনে পুড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুজন হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (১ নভেম্বর) রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

সুজন হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজারাধীন সুতার বাড়ির দুলালের ছেলে।

অটোরিকশার মালিক মনির বলেন, আমার খালাতো ভাই সুজন দীর্ঘদিন থেকে আমার বোনকে উত্ত্যক্ত করত। বিয়ের প্রস্তাব দেয় সে। আমরা বিয়েতে রাজি হয়নি। উত্ত্যক্ত করায় তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দিই। আর ১৫ দিন আগে আমার বোনকে অন্যত্র বিয়ে দিলে সে ক্ষুব্ধ হয়ে ওঠে।

তিনি অভিযোগ করে বলেন, সুজন পেট্রোল দিয়ে আমার সিএনজি অটোরিকশাটি জ্বালিয়ে দিয়েছে। রাতে আগুনের বিষয়টি টের পেলে আমরা ঘর থেকে বেরিয়ে এলে সুজন তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে সুজনের মোবাইল ফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, অটোরিকশা পোড়ানোর কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X