কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

কুড়িগ্রামে বিএনপির প্রার্থী। ছবি : কালবেলা
কুড়িগ্রামে বিএনপির প্রার্থী। ছবি : কালবেলা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ২৩৭ আসনে দলের একক প্রার্থী নির্ধারণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, কুড়িগ্রাম-১ আসনে (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম-২ আসনে (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) দলের সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) সাবেক জেলা সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য তাসভীরুল ইসলাম এবং কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর) জেলা কমিটির অন্যতম সদস্য আজিজুর রহমানকে আগামী সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান মোস্তফা আরও বলেন, কুড়িগ্রামের ৪টি আসনে যাদের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে তৃণমূলও তাদেরই প্রার্থী হিসেবে চেয়েছে। জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী কেন্দ্র মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে কাজ করবে। ভোটারদের আস্থা অর্জন করে আগামী নির্বাচনে জেলার সবকটি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১০

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১১

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১২

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৩

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৪

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৫

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৭

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৮

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৯

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

২০
X