মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:১৪ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির মনোনীত প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী

বাঁ থেকে মাসুদ অরুণ ও তাজউদ্দীন খান। ছবি : সংগৃহীত
বাঁ থেকে মাসুদ অরুণ ও তাজউদ্দীন খান। ছবি : সংগৃহীত

প্রচারের উত্তাপে যখন নির্বাচনি মাঠে বাড়ছে প্রতিযোগিতা ও বাকযুদ্ধ, ঠিক তখনই মেহেরপুরের রাজনীতিতে দেখা গেল এক প্রশান্তিময় দৃশ্য। প্রতিদ্বন্দ্বিতার মাঝেও সৌহার্দ ও রাজনৈতিক শালীনতার অনন্য উদাহরণ স্থাপন করলেন মেহেরপুর-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী তাজউদ্দীন খান ও বিএনপির প্রার্থী মাসুদ অরুণ।

সোমবার (৩ নভেম্বর) রাতে তাজউদ্দীন খান বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুণকে ফোন করে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। নির্বাচনি প্রতিদ্বন্দ্বী হয়েও এমন সহমর্মিতা রাজনৈতিক অঙ্গনে এনে দিয়েছে এক বিরল ইতিবাচক সাড়া।

জানা গেছে, ফোনালাপে দুই প্রার্থীই মেহেরপুরের উন্নয়ন ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচনি প্রতিযোগিতায় মতের ভিন্নতা থাকলেও সেটি থেকে শত্রুতা তৈরি করার প্রবণতা থাকবে না বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মেহেরপুরের সচেতন রাজনৈতিক মহল ও সাধারণ ভোটাররা ঘটনাটিকে স্বাগত জানিয়েছেন। এ ঘটনার প্রশংসা করে অনেকেই বলেছেন, এমন ভদ্র ও সৌহার্দমূলক আচরণই হতে পারে পরিপক্ব রাজনীতির সত্যিকারের রূপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X